ঢাকায় যুক্তরাজ্যের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন সারাহ কুক
বাংলাদেশে যুক্তরাজ্যের পরবর্তী হাইকমিশনার পদে নিয়োগ পাচ্ছেন কূটনীতিক সারাহ কুক। তিনি বর্তমান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হবেন। যুক্তরাজ্যের ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর বুধবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, কূটনীতিক সারাহ কুক এর আগে বাংলাদেশে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিলেন।
এরপর ২০২০ সাল পর্যন্ত তিনি তাঞ্জানিয়ায় ব্রিটিশ হাইকমিশনার ছিলেন। তাঞ্জানিয়ায় দায়িত্ব শেষে কূটনীতিক সারাহ কুক ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কূটনীতিক সারাহ কুক দ্রুত তার নতুন দায়িত্বে যোগ দিবেন বলে জানা গেছে।

Join the conversation