11:31:48 pm
Saturday, June 20
CityUniv BFTI

সিটি ইউনিভার্সিটি ও বিএফটিআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জ. হাসান সরকারী ও বেসরকারী পর্যায়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে উৎকর্ষের লক্ষ্যে স্থায়ী সনদপ্রাপ্ত সিটি ইউনিভার্সিটি ও বাণিজ্য মন্ত্রনালয়ের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ফরেন ট্রেড ইনিস্টিটিউটের (বিএফটিআই) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ঢাকার কারওয়ান বাজারস্থ টিসিভি ভবনে বিএফটিআই এর একাডেমিক ব্লকে এ স্মারক স্বাক্ষরিত হয়। সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অবঃ) ও বিএফটিআই প্রধান নির্বাহী...

জ. হাসান

সরকারী ও বেসরকারী পর্যায়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে উৎকর্ষের লক্ষ্যে স্থায়ী সনদপ্রাপ্ত সিটি ইউনিভার্সিটি ও বাণিজ্য মন্ত্রনালয়ের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ ফরেন ট্রেড ইনিস্টিটিউটের (বিএফটিআই) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ঢাকার কারওয়ান বাজারস্থ টিসিবি ভবনে বিএফটিআই এর একাডেমিক ব্লকে এ স্মারক স্বাক্ষরিত হয়।

সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অবঃ) ও বিএফটিআই প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচীব ড. মো. জাফর উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক ড. জুলফিকার হাসান ও বিএফটিআই’র পরিচালক জনাব ওবায়দুল আজম চুক্তিতে স্বাক্ষী হিসাবে স্বাক্ষর প্রদান করেন।

সিটি ইউনিভার্সিটির যোগাযোগ বিষয়ক পরিচালক ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব এরিক ইসলাম বক্তব্যে বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানকে আরও কাছাকাছি নিয়ে আসবে। যুগোপযোগী কারিক্যুলামের মাধ্যম দক্ষ গ্রাজ্যুয়েট তৈরী করা ও শিক্ষকদের গবেষণার দ্বার উন্মুক্ত হবে। তিনি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অবঃ) তার বক্তব্যে বলেন, এই  সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষনা, ছাত্র-শিক্ষক বিনিময়, প্রশিক্ষণ প্রোগ্রামসহ দক্ষ পেশাদারীত্ব তৈরীর মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশ উপকৃত হবে। তিনি সমঝোতা প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দিন তার বক্তব্যে সিটি ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করেন ও সক্ষমতার বিষয়টি উল্লেখ করেন। তিনি মাননীয় বানিজ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. জুলফিকার হাসান ও ট্রেজারার সাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মীর আখতার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আবু জায়েদ মোহাম্মদ, মানবসম্পদ পরিচালক ড. ফারিয়া রাব্বি, সোস্যাল মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান হিমেল সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি বিএফটিআই’র পরিচালক জনাব ওবায়দুল আজম এর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএফটিআই এর রিসার্চ ম্যানেজার আছিয়া বিনতে আমানাত সুমি। 

মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।