11:38:31 am
Wednesday, August 26

হঠাৎ বিভিন্ন দেশে ‘টুইটার ডাউন’

বিশ্বের বেশ কয়েকটি দেশে কয়েক কোটি ব্যবহারকারী টুইটার ব্যবহারে সমস্যায় পড়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এ তথ্য নিশ্চিত করেছে।

কিছুদিন আগেও টুইটার একই সমস্যায় পড়েছিল। মূলত টুইটার ডাউনের এই সমস্যাটি শুরু হয়েছে যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের জন্য ৪ হাজার শব্দ পর্যন্ত টুইট করার সুবিধা ঘোষণা করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'ডেইলি মিরর'র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টুইটারের দায়িত্ব নেওয়ার পর দুই-তৃতীয়াংশ কর্মচারীকে বরখাস্ত করেন ইলন মাস্ক। কর্মী সংকটের কারণেই সুষ্ঠ পরিষেবা ব্যহত হচ্ছে।

ব্যবহারকারীদের বরাত দিয়ে মার্কিন এই সংবাদ মাধ্যমটি জানায়, টুইট করার পর অনেকে ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন। এতে বলা হচ্ছে ‘আপনি টুইট করার সময় সীমা অতিক্রম করেছেন’। 

এছাড়াও ব্যবহারকারীরা সরাসরি বার্তা পাঠাতে ও ফলো করতে এবং কনটেন্ট পোস্ট করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অনেকে জানিয়েছেন সাইট রিফ্রেশ করার পরও, পুরানো টুইট স্ক্রিনে উঠে আসছে।

তবে, যান্ত্রিক ত্রুটির কারণেই এমন সমস্যা হচ্ছে বলে মনে করছে টুইটার কর্তৃপক্ষ। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি টুইটারে দীর্ঘ ফিচার বাড়ানো হবে বলেও জানিয়েছে।

Share this post

Join the conversation