03:40:08 am
Friday, August 21

১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

চলতি বছরেই ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরীন বলেন, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় ৩ মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা প্রদান করে। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবারও একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করে একটি চিঠি পাঠান। 

এরপর রোমানিয়া বাংলাদেশিদের নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে।

মুখপাত্র আরও বলেন, ‌আশা করা যাচ্ছে এ সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

Share this post

Join the conversation