08:00:35 am
Friday, August 21

বিশ্বে করোনায় আরও ৭৮০ জনের মৃত্যু

মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৫৫ হাজার ৫৮৪ জন। শনিবার করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যমতে, মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জনে।  ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জনে। করোনা থেকে মোট সেরে উঠেছেন ৬৪ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত জাপানে।  দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, ব্রাজিলের ও রাশিয়ার মতো দেশগুলো।

জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন ও মারা গেছেন ১৯২জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৯ লাখ ৮ হাজার ২৪০জন এবং মারা গেছেন ৭০ হাজার ৩৭৭ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ১৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৩৯ হাজার ৯৭৯জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Share this post

Join the conversation