দেশে ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ১৪
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন রোগী। আর আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। এর আগের দিন শনিবার ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ১৩ জন। এই নিয়ে চলতি মাসের ৭ দিনে দুইজনের মৃত্যু এবং মোট আক্রান্ত হয়েছেন ৯২ জন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫ জন। আর চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৬৫৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬১৫ জন।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ জন। আক্রান্তদের মধ্যে সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া রোববার পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৮ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল শূন্য দশমিক ৪৪ শতাংশ।
রোববার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৪ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৭৯ জন হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১০ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ১৭১ জন। আর দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
- Tags:
- ডেঙ্গুতে মৃত্যু
