12:45:11 am
Saturday, August 22

বিতর্কে জড়ালেন ঊর্বশী

দক্ষিণি সিনেমা কানতারা এরই মধ্যে ৪০০ কোটি রুপি বেশি ব্যবসা করেছে। সিনেমাটির সিকুয়েল নির্মাণেরও ঘোষণা দিয়েছেন ছবির পরিচালক ও নায়ক ঋষভ শেঠি। সম্প্রতি ইনস্টাগ্রামে ঋষভ শেঠির সঙ্গে একটি ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা লেখেন কানতারা টু। 
 
এরপরই নেট দুনিয়ায় জল্পনা তৈরি হয়েছে, কানতারা-২ ছবির নায়িকা হতে চলেছেন ঊর্বশী। জানা গেছে, ঋষভ শেঠির আগামী ছবিতে ঊর্বশীর অভিনয় করার কোনো সম্ভাবনাই নেই। এমনটাই জানিয়েছে কানতারা ছবির টিম। সম্প্রতি একই স্টুডিওতে কাজ করছিলেন ঊর্বশী ও ঋষভ শেঠি। 
 
সেখানেই কানতারা খ্যাত পরিচালক-অভিনেতা ঋষভ শেঠির সঙ্গে সাক্ষাৎ করতে চান অভিনেত্রী। ছবিও তোলেন। সেই ছবি শেয়ার করেন ঊর্বশী। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঊর্বশীকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি ঊর্বশী রাওতেলা।
 
তবে কানতারা ছবির সিকুয়েলে প্রথম ছবির কোন কোন তারকা থাকবেন আর নতুন কে যোগ দেবেন তার খোলসা এখনই করছেন না ছবির পরিচালক ঋষভ শেঠি।
 
 
 
Share this post

Join the conversation