07:59:57 am
Friday, August 21

১৮২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

ভূমিকম্পের এক সপ্তাহ পর অর্থাৎ ১৭৮ ঘণ্টা পর তুরস্ক থেকে এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ১৮২ ঘণ্টা পর ১৩ বছরের এক ছেলে শিশুকে উদ্ধার করা হলো। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। খবর বিসিসি  

১৭৮ ঘণ্টা পর উদ্ধার করা ওই শিশুর নাম মিরে। সে প্রায় সাড়ে সাতদিন ধ্বংসস্তূপের নিচে ছিল।  তাকে উদ্ধার করার পর উদ্ধারকর্মীরা আনন্দে ফেটে পড়েন। সবাই চিৎকার করে বলতে থাকে ‘আল্লাহ মহান’। 

১৮২ ঘণ্টা পর ১৩ বছরের শিশুকে উদ্ধার করে উদ্ধার কর্মীরা বলেন এটা কীভাবে সম্ভব। পানি ছাড়া এতদিন বেঁচে থাকা অসম্ভব। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে এ পর্যন্ত ৩৫ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে লাখ লাখ মানুষ। 

তুরস্ক ও সিরিয়াতে এখন ভয়াবহ ঠাণ্ডার কারণে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। ফলে ক্ষয়ক্ষতি এবং মৃত্যু সংখ্যা আরও বাড়ছে। 

মিরে আদিয়ামান শহরে সোমবার উদ্ধার করা তরুণী - একটি স্ট্রেচারে সংযুক্ত ছিল এবং উদ্ধারকর্মীরা তাকে নিয়ে যায়। স্থানীয় মিডিয়া জানিয়েছে, মাটিতে থাকা দলগুলো তার বড় বোনকে খুঁজে পাওয়ার আশা করছে।

মিরেকে উদ্ধার করার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় উদ্ধারকর্মীরা তার বড় বোনকে খুঁজতে থাকে। তাদের আশা তার বড় বোনও হয়ত বেঁচে আছে। 

এ ছাড়া হাইতে প্রদেশে ১৩ বছর বয়সী ক্যানকে ১৮২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়। এদিন ১৭৫ ঘণ্টা পর নাদিয়া উম্মে নামের একজন নারিকেও জীবিত উদ্ধার করা হয়। 

এদিকে ভূমিকম্পের পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান। তিনি এ ঘটনার জন্য ফ্ল্যাট নির্মাণকারীদের দায়ী করেছেন। 

বিল্ডিং কোড অনুসরণ না করে ভবন নির্মাণ করায় ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Share this post

Join the conversation