১০ হলুদ কার্ডের ম্যাচে বরুশিয়ার কাছে চেলসির হার
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সাবেক দুই চ্যাম্পিয়নের মহারণ উপহার দিলো রোমাঞ্চকর এক লড়াই। উত্তেজনার রেণু ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসল বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিগনাল ইদুনা পার্কে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে চেলসিকে ডেকে এনে ১-০ গোলে হারিয়ে দিয়েছে জার্মান ক্লাবটি।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সাবেক দুই চ্যাম্পিয়নের মহারণ উপহার দিলো রোমাঞ্চকর এক লড়াই। উত্তেজনার রেণু ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসল বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিগনাল ইদুনা পার্কে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে চেলসিকে ডেকে এনে ১-০ গোলে হারিয়ে দিয়েছে জার্মান ক্লাবটি।
প্রিমিয়ার লিগের অভিশাপ চ্যাম্পিয়ন্স লিগেও বয়ে বেড়াচ্ছে চেলসি। লিগ টেবিলে ১০ নম্বরে থাকা চেলসি এদিন চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন জার্মানির তরুণ স্ট্রাইকার করিম আদয়েমি।
দলের পর্তুগিজ ডিফেন্ডার রাফায়েল গেরেরোর পাস থেকে বল চেলসির ডি-বক্সে নিয়ে গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে কাটিয়ে দারুণ এক গোল করেন আদয়েমি। এ এক গোলেই ডর্টমুন্ডের জয় নিশ্চিত হয়। এর আগে ম্যাচের প্রথম থেকেই দুদল একে অপরের বিপক্ষে আক্রমণ-পাল্টা আক্রমণ করে যায়।
তবে বারবার ডি-বক্সে গিয়ে দুদলের খেলোয়াড়রাই ভুল করছিল। যার কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। চেলসির এঞ্জো ফার্নান্দেজ বেশকিছু শট নিয়েছিল দূরপাল্লা থেকে। তবে ডর্টমুন্ড গোলরক্ষক কোবেলের দৃঢ়তায় বেচে যায় জার্মান ক্লাবটি। শুধু যে ফার্নান্দেজই আক্রমণ করেছে চেলসির হয়ে তা নয়, এদিন গোলের জন্য অনেক চেষ্টা করেছেন মাউন্ট, হাভার্টজ ও ফেলিক্সরা। তবে ভাগ্য সহায়ক হয়নি।
ডর্টমুন্ডও আক্রমণ করেছে। তবে চেলসি ডিফেন্ডারদের দারুণ সব ডিফেন্ডিংয়ে বেশি গোল করতে পারেনি তারা। বেইংহ্যাম, হলার, ব্র্যান্ডটরা আক্রমণ চালিয়ে তেমন সফল হয়নি। শেষ দিকে দুদলের খেলোয়াড় ও স্টাফদের মাঝে মারামারি হলে রেফারি হলুদ কার্ড দেখায় দুদলের খেলোয়াড়দের। পুরো ম্যাচে চেলসির চার এবং ডর্টমুন্ডের ছয়জন হলুদ কার্ড দেখেছে। তবে এক গোলে এগিয়ে থেকে প্রথম লেগ শেষ করেছে স্বাগতিকরা। ফলে এগিয়ে থেকেই চেলসির মাঠে যাবে জার্মান জায়ান্টরা।
/এএ/
