বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে লাউতারো
বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি বেশিরভাগ ক্রীড়াবিদই ছবি আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন। তবে লাউতারো নিজেকে রাখলেন ব্যতিক্রমীদের কাতারে। ইনস্টাগ্রামে প্রায় তিন মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তিনি। যা দেখলে মনে হবে সিনেমার কোনো দৃশ্য।

বান্ধবীকে বিয়ের জন্য রাজি করাতে এরকম বিলাসবহুল ও রোমান্টিসিজমে ভরপুর এক আয়োজন করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। প্রস্তাব দেওয়ার জন্য মিলানের গিজেপ্পা স্টেডিয়ামের একটি রুম ভাড়া করেন মার্তিনেস।
পুরো রুমটি সাজানো হয়েছিল লাল গোলাপ দিয়ে। যা দেখে খুব অবাকই হন মার্তিনেসের বান্ধবী। এরপর পকেট থেকে আংটি বের করে হাটু গেড়ে জীবনের সবচেয়ে মূল্যবান প্রস্তাবটি দেন মার্তিনেস।
মুহূর্তটি স্মরণীয় করে রাখতে প্রখ্যাত গায়ক এড শিরানের ‘পারফেক্ট’ গানটি দারুণভাবে ফুটিয়ে তোলেন এক বেহালাবাদক। ভিডিওটি পোস্টের সময়ে ক্যাপশনে লাউতারো লেখেন, ‘তোমার হ্যাঁ, আজীবনের জন্য আমার হৃদয়ে গচ্ছিত থাকল।’
বিপরীতে ২৬ বছর বয়সী গান্দোলফো বলেন, ‘জীবনের বাকিটা অংশ তোমার ও আমাদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে, নিজেদের বেড়ে উঠা ও শিখতে দেখা, একে অপরের সঙ্গ দেওয়াটা আমার বরাবরের ইচ্ছে ছিল। আমি কীভাবে হ্যাঁ না বলে থাকতে পারি? আশা করি এটা আজীবনের জন্য। আমার শরীরের প্রতিটি ক্ষুদ্র অংশ জুড়ে আমি তোমাকে ভালোবাসি। ধন্যবাদ আমার এতোটা যত্ন নেওয়ার জন্য।’
/এএ/