11:48:39 am
Saturday, August 22

ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

ঘন ঘন ভূমিকম্প আঘাত হানছে দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায়। এতে প্রাণহানিও ঘটছে ব্যাপক। দেশটিতে এবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ কারণে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তানিমবার দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৯৭ কিলোমিটার। এটি মালুকুর রাজধানী আমবনের ৫৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বে আঘাত হানে। সুনামির কোনো সম্ভাবনা নেই।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির একজন মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ এ অবস্থিত। এখানে বিশ্বের বিভিন্ন প্লেট অবস্থিত। এজন্য এখানে প্রায়ই ভূমিকম্প হয়।

Share this post

Join the conversation