10:38:51 am
Friday, August 21

জোড়া অ্যাসিস্ট করে আল-নাসেরকে জেতালেন রোনালদো

সৌদি প্রো লিগে আগের ম্যাচে ৪ গোল করে দলকে জিতান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বাকি ছিল শুধু গোল করানোর অপেক্ষা। সেটিও আজ পূর্ণ হল। জোড়া অ্যাসিস্ট করে আল-তাওয়ুনের বিপক্ষে আল-নাসেরকে জেতালেন সিআরসেভেন।   

সৌদি প্রো লিগে শুক্রবার কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল তাওয়ুনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল-নাসর। ক্লাবের হয়ে গোল করেন আবদুল রাহমান গারিব ও আবদুল্লাহ মাদু। তাওয়ুনের পক্ষে একমাত্র গোল করেন আলভারো মেদরান। 


ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে আল-নাসের। ম্যাচের ৭ মিনিটে মিডফিল্ডার সামি আল নাজেই বাজে ট্যাকলের শিকার হন। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ১৭ মিনিটে রোনালদোর দুর্দান্ত পাসে ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে গোল করেন গারিব।    
 
আলভারো মেদরানের গোলে বিরতির পরই সমতায় ফেরে আল-তাওয়ুন। দুই মিনিট পরই বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে বল ওপরে উড়িয়ে মারেন রোনালদো।  

৭৮ মিনিটে বক্স থেকে আবদুল্লাহ মাদুকে পাস দেন রোনালদো। সেখান থেকে সহজেই বল জালে পাঠান তিনি। 

শেষদিকে বেশ কয়েকটি আক্রমণ করলেও আর গোল করতে পারেনি তাওয়ুন। ১৭ ম্যাচে ১২ জয় ৪ ড্র ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। 

Share this post

Join the conversation