11:27:40 pm
Thursday, August 20

জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া এবার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাত্র দুদিন পর এই পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার (২০ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুটি রকেট লঞ্চারের মাধ্যমে এক জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে একটির দূরত্ব ছিল ৩৯৫ কিলোমিটার এবং অন্যটির ৩৩৭ কিলোমিটার। 

ক্ষেপণাস্ত্র দুটি নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে উত্তর কোরিয়া।  

Share this post

Join the conversation