02:32:36 am
Saturday, August 22

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগ ও এক জেলায় বজ্র-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগগুলো হলো- রংপুর, ময়মনসিংহ ও সিলেট। আর কিশোরগঞ্জ জেলায়ও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানেই তাপমাত্রা বেড়েছে। এছাড়া এখন প্রায় সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। 

মঙ্গলবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ভোরের দিকে দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

Share this post

Join the conversation