04:21:35 am
Tuesday, August 25

বিচ্ছেদের কথা জানালেন মম

অনেকদিন ধরেই শোবিজে কানাঘুষা চলছিল অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীনের বিচ্ছেদ হয়েছে। জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন মম ও শিহাব শাহীন। 


২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পরই মম ও শিহাব শাহীনের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। মম বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।’ 


অভিনেত্রীর ভাষ্য, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।

Share this post

Join the conversation