10:20:51 pm
Saturday, August 22

জানুয়ারিতে হাড় কাঁপাবে ২টি শৈত্যপ্রবাহ

জানুয়ারি মাসে দেশে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, শৈত্যপ্রবাহের দুটির মধ্যে একটি  ‘তীব্র’ শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায়।

প্রণব কুমার জানান, মঙ্গলবার মাঝরাতে বরিশাল বিভাগের বিভিন্নস্থানে আকস্মিক বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের মাত্রা ছিল ১ দশমিক ২ মিলিমিটার। একই সময়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শীতাকুন্ডে। এরপরে গোপালগঞ্চে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। রাতের বৃষ্টির পরে দক্ষিণাঞ্চলে শীত বেড়েছে। বঙ্গোপসাগরে হঠাৎ লঘুচাপের সৃষ্টি হওয়ায় বৃষ্টিপাত হয়।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে মৃদু শৈত্যপ্রবাহের খুব কাছাকাছি ছিল ২৪ ডিসেম্বর। ওই দিন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

চলতি মাসে কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, মৌসুমের আর একমাস শীত থাকবে। এই সময়ে বরিশাল বিভাগের ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি  ‘তীব্র’ শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, যেকোনো বছরের তুলনায় এবার শীত বেশি অনুভূত হচ্ছে এই অঞ্চলে। অন্যান্য বছরগুলোতে শীতের মৌসুম এক মাসে ফুরালেও এবার দক্ষিণাঞ্চলে তা তিন মাসের মতো স্থায়ী হতে পারে। ঘূর্ণিঝড় সিত্রাং চলে যাওয়ার পরপরই মৌসুমী বায়ু সক্রিয় থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে।

Share this post

Join the conversation