06:46:58 am
Friday, August 21
রাম রহিম বাবা

মরদেহের চামড়া দিয়ে কী করতেন ‘বাবা’?

ডেরা সচ্চা সৌদায় পুলিশি অভিযান একের পরে এক চাঞ্চল্যকর তথ্য তুলে আনছে ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংহ সম্পর্কে। এবারে রহস্য একটি স্কিন ব্যাংকে ঘিরে।


৯ সেপ্টেম্বর শনিবারেও অব্যাহত ছিল ডেরায় তল্লাশি অভিযান। সেখানেই তল্লাশি দলের স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধানকারীরা ডেরার হাসপাতালে অভিযান চালান এবং বিনা লাইসেন্সে চালু স্কিন ব্যাংকটিকে সিল করেন।


ভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, এখানে ঠিক কত মরদেহ জমা পড়েছিল এবং তাদের নিয়ে কী করা হয়, তার কোনো হিসেব নেই। আশ্চর্যের বিষয়, বড় আয়োজন করে উদ্বোধন এবং বিপুল জাঁকজমক সহকারে প্রচার করা এই স্কিন ব্যাংকের কোনো লাইসেন্সই ছিল না। কী করতেন বাবা মৃতদেহের চামড়া ছাড়িয়ে? এ প্রশ্নের উত্তর এখনো অজানা।


প্রসঙ্গত, স্কিন ব্যাংক বিষয়টি অনেকটা ব্লাড ব্যাংকের মতো। এখানে মরদেহের ত্বক সংরক্ষিত রাখা হয়। এই ত্বক সাধারণত পুড়ে যাওয়া অথবা অ্যাসিড অ্যাটাকে আক্রান্ত মানুষের ত্বক প্রতিস্থাপনে ব্যবহৃত হয়। ২০১৬ সালের ডিসেম্বরে এই স্কিন ব্যাংক উদ্বোধন করা হয়েছিল। রাম রহিমের দাবি, এটি উত্তর ভারতের প্রথম স্কিন ব্যাংক। যে কোনো ব্যক্তি তার ত্বককে এখানে দান করতে পারতেন। নিয়মাবলি দেহদানের মতোই।

Share this post

Join the conversation