11:56:08 pm
Thursday, August 20
অধিভুক্ত ৭ কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ২৮ সেপ্টম্বরের পরীক্ষা স্থগিত


২৮ সেপ্টম্বরের পরীক্ষা স্থগিত ৭ কলেজের


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএস শেষ পর্বের (নতুন ও পুরনো সিলেবাস অনুযায়ী) ২৮ সেপ্টম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ওই পরীক্ষা আগামী পহেলা নভেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৮ সেপ্টম্বরের পরীক্ষা স্থগিত করা হল।

ওই পরীক্ষা পহেলা নভেম্বর যথাসময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ সেপ্টেম্বর স্থগিতকৃত গণিত পরীক্ষা ৩১ অক্টোবর যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে ফলপ্রকাশ এবং পরীক্ষার সুচীর দাবীতে আন্দোলনেও নেমেছিল ছাত্ররা। তাতে অনেক আহতের সাথে একজন ছাত্রকে চোখও হারাতে হয়।

পরবর্তিতে সরকারী সহায়তায় চিকিৎসা শেষে তাকে সরকারী চাকুরীও প্রদান করা হয়।

Share this post

Join the conversation