যা নিয়ে আর কথা বলতে চান না মাশরাফি
যা নিয়ে আর কথা বলতে চান না মাশরাফি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ডানহাতি ক্রিকেটার। বিপিএলে মাশরাফির নজরকাড়া পারফরম্যান্সের কারণে জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার প্রসঙ্গে অনেক আলোচনা হচ্ছে। তবে এই প্রসঙ্গে নিশ্চুপ বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সম্প্রতি টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে প্রশ্ন...
যা নিয়ে আর কথা বলতে চান না মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ডানহাতি ক্রিকেটার।
বিপিএলে মাশরাফির নজরকাড়া পারফরম্যান্সের কারণে জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার প্রসঙ্গে অনেক আলোচনা হচ্ছে।
তবে এই প্রসঙ্গে নিশ্চুপ বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
সম্প্রতি টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বলেন, না, এটা নিয়ে আমি কথা বলতে চাই না।
টি২০ থেকে মাশরাফির অবসর
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বছর ধরে বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মাশরাফি বিন মর্তুজা। সংক্ষিপ্ত এই সংস্করণে দুহাত ভরে দিয়েছেন দলকে। নবীনদের জায়গা করে দিতেই হয়তো অবসরের এমন সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি।
সন্ধ্যা পৌনে সাতটায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্টের মাধ্যমে অবসর নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই।
এরপর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গার সঙ্গে টস করতে নেমে সেখানেও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেন মাশরাফি। জানিয়ে দেন, শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজই হচ্ছে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ।
মাশরাফি তার ফেসবুকে লিখেছেন, ‘টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে বাংলাদেশ টিমকে ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি, বর্তমান দলটি একটি ভালো দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে।
আমার ওপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
বিদায়বেলায় মাশরাফি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর ভক্ত-পরিবার ও বন্ধুদের প্রতিও, ‘আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সব সময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল।
আমি সব সময় চেষ্টা করেছি আমার ভক্তদের খুশি করার। আমি আমার প্রত্যেক ভক্তের কাছে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভালো খেলছি। আমি নিশ্চিত, বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভালো ক্রিকেট খেলবে।’
অবসর নেওয়ার কারণ হিসেবে মাশরাফি বলছেন, ‘আমি মনে করি, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়, যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।
আমি বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।’
আগামী বৃহস্পতিবারই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য মাঠে নামবেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।
মঙ্গলবারের ম্যাচ দিয়ে রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন মাশরাফি। দল সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে তার নেতৃত্বেই। এই ম্যাচের আগ পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৯টি।
২০০৬ সালে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হয়েছিলেন মাশরাফি। তখন থেকে নিয়মিত এই ফরম্যাটে খেলে আসছেন ম্যাশ। এখনও পর্যন্ত বাংলাদেশের খেলা ৬৬ টি-টোয়েন্টি ম্যাচের ৫৩টিতেই খেলেছেন তিনি। হয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট শিকারী।
টেস্ট ক্রিকেটকে থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে সীমিত ফরম্যাটের খেলাটা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু টি২০ ক্রিকেটকেও এবার বিদায় বলে দিলেন তিনি।
