ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৮ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে দেশে ডেঙ্গু-আক্রান্ত কারো মৃত্যু হয়নি। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন এবং ঢাকার
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৮ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে দেশে ডেঙ্গু-আক্রান্ত কারো মৃত্যু হয়নি। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন। এর আগের দিন বৃহস্পতিবার ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৩১ জন। এই নিয়ে চলতি মাসের ছয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৫ জন আর এই সময়ে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ভর্তি রয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ১৭ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং সম্মিলিত সামরিক হাসাপাতালে ৪ জন রোগী ভর্তি আছেন।
উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক বছরে দেশে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৮১ জনের।
