01:27:44 pm
Saturday, August 22
ফাইল ছবি

জাকির নায়েককে নোটিশ, ভারতকে ভর্ৎসনা ইন্টারপোলের

ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে রেড-কর্নার নোটিশ জারির বিষয়ে ভারতের এক আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

শনিবার ওই আবেদন প্রত্যাখ্যান করে ফ্রান্সভিত্তিক সংস্থাটি।

রোববার ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বলছে, তারা আবারও ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির নতুন আবেদন জানাবে। খবর এনডিটিভির।

এনআইএ বলছে, জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন প্রত্যাখ্যান করেছে ইন্টারপোল। ইন্টারপোলের প্রধান কার্যালয়ে ওই আবেদন করার সময় জাকির নায়েকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জশিট গঠন করা হয়নি।

 

ভারতের আবেদন ‘অপরিপক্ব’ থাকায় তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানায় ইন্টারপোল। ভারতীয় জাতীয় তদন্ত সংস্থার এক কর্মকর্তা বলেন, মুম্বাইয়ে এনআইএর সংশ্লিষ্ট আদালতে ইতিমধ্যে জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে।

এখন এনআইএ আবারও ইন্টারপোলের কাছে আবেদন জানাবে।

ইন্টারপোল জাকির নায়েক সংক্রান্ত সব তথ্য-উপাত্ত বিশ্বের বিভিন্ন দেশে থাকা সংস্থাটির কার্যালয় থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে।

ভারতের আবেদন যাচাই-বাছাইয়ের পর ইন্টারপোল কমিশন বলছে, ইন্টারপোলের নিয়মনীতি অনুসরণ না করে নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

ইন্টারপোলের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাকির নায়েক। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি ইন্টারপোল থেকে অব্যাহতি পেয়েছি।

কিন্তু আমার দেশ ভারত সরকার ও ভারতীয় সংস্থাগুলো যদি আমার প্রতি ন্যায়বিচার করত তা হলে আরও ভালো হতো।’

পাঁচ বছরের জন্য জাকির নায়েক ও তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছে ভারত।

সংস্থাটিকে অবৈধ বলেও ঘোষণা দেয়া হয়েছে।

Share this post

Join the conversation