11:36:20 am
Friday, August 21
অ্যাম্বুলেন্সে তুলেই মেরে ফেলা হয় রোগীকে!

অ্যাম্বুলেন্সে তুলেই মেরে ফেলা হয় রোগীকে!

অ্যাম্বুলেন্সে করে রোগী হাসপাতালে যান সুস্থ হয়ে উঠার আশায়। অ্যাম্বুলেন্সে করেই অনেক রোগী বাসায় ফিরেন কিছুটা সুস্থ হয়ে কিংবা দুনিয়ার মায়া ছেড়ে।

কিন্তু সেই অ্যাম্বুলেন্সই মৃত্যুর অপর নাম হয়ে উঠলো রোগীদের কাছে।

অ্যাম্বুলেন্সে তোলার পর ইনজেকশনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে মেরে ফেলা হয় রোগীকে। পরে নির্দিষ্ট সংস্থার কাছেই সৎকার কাজ করানোর জন্য রোগীর পরিবারকে উৎসাহিত করা হয়।

২০১২ সাল থেকেই এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল একটি মাফিয়া চক্র। ওই চক্রে ৫০ জন কাজ করে বলে ধারণা করা হচ্ছে।

সেই মাফিয়া চক্রের সঙ্গে জড়িত এক সদস্যকে (৪২) সম্প্রতি কাতালোনিয়া থেকে গ্রেফতার করেছে ইতালির সিসিলি দ্বীপের পুলিশ।

ওই অ্যাম্বুলেন্স কর্মী রোগীর স্বজন এবং সৎকার করা ওই সংস্থার কাছ থেকে ৩০০ ইউরো করে নিতেন।

ইতালীয় গণমাধ্যম এ ঘটনাকে আখ্যা দিয়েছে 'মৃত্যুর অ্যাম্বুলেন্স'।

সুতরাং কত রোগীকে ইচ্ছাকৃত হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা বলছেন, ১২ রোগীকে এভাবে মেরে ফেলা হতে পারে বলে ধারণা করছেন তারা।

সূত্র : বিবিসি

Share this post

Join the conversation