08:52:26 am
Friday, August 21

৩৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গ্রেফতার এড়াতে নিজের নাম এবং ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ৩৩ বছর ধরে পলাতক ছিলেন শফিকুল ইসলাম ওরফে পাকুল ওরফে আগুন পাগলা নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যদের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। 


টাঙ্গাইল র‌্যাব-১৪-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, টাঙ্গাইলের বাসাইল থানায় ১৯৮৪ সালের ২৯ সেপ্টেম্বর শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করা হয়। এরপর থেকেই শফিকুল পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতেই ১৯৮৯ সালে শফিকুলকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেন আদালত। রায়ের খবর পেয়ে শফিকুল নিজের নাম পরিবর্তন করে নাম রাখেন মো. হেলাল উদ্দিন চিশতী এবং পিতার নাম মুকছেদ আলীর পরিবর্তে মোসলেম উদ্দিন চিশতী ব্যবহার করে তৈরি করেন জাতীয় পরিচয়পত্র। প্রকৃত ঠিকানাও পরিবর্তন করা হয় ভুয়া সেই পরিচয়পত্রে। এভাবেই নিজের আসল পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন শফিকুল। এই ৩৩ বছরে মাজারে মাজারে ঘুরে ভক্তিমূলক গানের দলে নিয়মিত অংশগ্রহণও করেন তিনি।

Share this post

Join the conversation