04:28:24 am
Sunday, June 21
সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যা

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রের আত্মহত্যা

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে বেসরকারিসাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ আত্মহত্যা করেছেন। তার বয়স ২১ বছর। পিতার নাম শফিউল্লাহ। তার বাবা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে তার বাবা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ১২ টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবা জানান,...

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারে বেসরকারিসাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ আত্মহত্যা করেছেন। তার বয়স ২১ বছর। পিতার নাম শফিউল্লাহ।

তার বাবা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকালে তার বাবা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ১২ টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বাবা জানান, রাতের খাবার শেষ করে সাড়ে ১১ টার সময় সুস্থাবস্থায় ঘুমাতে যায় মোস্তাফিজ।

সকালে বারবার ঘুম থেকে ডাকলে সাড়া না দেওয়াতে রুমে গিয়ে দেখি সে অচেতন অবস্থায় পড়ে আছে। সে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২য় বর্ষের ছাত্র। ঘুমের ওষুধ খেয়ে সে আত্মহত্যা করেছে।

কর্তব্যরত চিকিৎসকরা রিপোর্টে লিখেছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কারণ চিকিৎসকরা তার গলায় দাগ দেখতে পেয়েছে।

এএসআই বাবুল মিঞা বলেন, মৃতদেহটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।