11:44:41 pm
Thursday, August 20
জানা-অজানাঃ জেমস ওয়াট

জানা-অজানাঃ জেমস ওয়াট

প্রকৌশলী, উদ্ভাবক ও রসায়নবিদ জেমস ওয়াটের (১৭৩৬-১৮১৯) জন্ম স্কটল্যান্ডে। তাঁর বাবা ছিলেন জাহাজ নির্মাতা। তাই ছোটবেলা থেকে জেমসেরও আগ্রহ ছিল যন্ত্রের ওপর।

ওয়াট স্কুলে নিয়মিত ছিলেন না। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তাঁর মায়ের কাছেই। পরে গ্রিনাক গ্রামার স্কুলে পড়াশোনা করেন। দক্ষ হয়ে ওঠেন ইঞ্জিনিয়ারিং ও গণিত বিষয়ে।

 

১৭৫৪ সালে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে যন্ত্রনির্মাতা হিসেবে কাজ করেন বিজ্ঞানী রবার্ট ডিকের সঙ্গে। পরে বিশ্ববিদ্যালয়টির ম্যাথমেটিক্যাল ইনস্ট্রুমেন্ট মেকার হিসেবে যোগ দেন।

একপর্যায়ে বিজ্ঞানী টমাস নিউকমেন উদ্ভাবিত বাষ্পীয় ইঞ্জিন মেরামত করার দায়িত্ব পান। তখন তাঁর বাষ্পীয় প্রকৌশলের ওপর আগ্রহ আরো বেড়ে যায়।

নিউকমেনের বাষ্পীয় ইঞ্জিনকে সংস্কার করে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত করেন তিনি। ১৭৬৯ সালে এই সংস্কারের স্বত্বাধিকার পান জেমস ওয়াট।

ম্যাথিউ বলটনের সঙ্গে ১৭৭৫ সালে বার্মিংহামে ‘বলটন অ্যান্ড ওয়াট’ নামের প্রকৌশল যন্ত্র তৈরির কারখানা স্থাপন করেন তিনি।

১৭৮৪ সালে তিনি ব্রিটিশ রয়াল সোসাইটির ফেলো নির্বাচিত হন। যন্ত্র প্রকৌশল প্রযুক্তিতে তিনি ছয়টি স্বত্বাধিকার পেয়েছেন।

বাষ্পীয় ইঞ্জিন ছাড়াও তাঁর উল্লেখযোগ্য উদ্ভাবনগুলোর মধ্যে অন্যতম সমান্তরাল গতি ও জন সাউদার্নের সঙ্গে ইন্ডিকেটর ডায়াগ্রাম।

 জেমস ওয়াটের কর্মের প্রতি সম্মান রেখে ক্ষমতার এসআই এককের নাম রাখা হয়েছে ‘ওয়াট’।

Share this post

Join the conversation