02:41:15 am
Sunday, August 23
স্ত্রীর সঙ্গে রিমোট নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা!

স্ত্রীর সঙ্গে রিমোট নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা!

সারাদিন অফিস করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন। টিভিতে পছন্দের শো শুরু হতে বাকি আর মাত্র কয়েক মিনিট। কিন্তু তার আগেই ছন্দপতন।

টিভির সামনে ততক্ষণে বসে পড়েছেন তার স্ত্রী। শুরু হয়ে গেল কথা কাটাকাটি। কিন্তু টিভির রিমোট স্বামীকে দিতে নারাজ স্ত্রী।

তারপরেই পাশের ঘরে গিয়ে চরম সিদ্ধান্ত নিলেন স্বামী।

খবর অনুযায়ী, শঙ্কর বিশ্বকর্মা নামে ভারতের ভোপালের বাসিন্দা সেই ব্যক্তি শনিবার রাতে বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফিরেই টিভির রিমোট নিয়ে স্ত্রীর সঙ্গে বচসায় জড়ান তিনি।

অনেক ঝগড়ার পরেও স্ত্রী তাকে রিমোট দিতে রাজি ছিলেন না। তার স্ত্রী পাশের ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তাকে। সেই মতো স্বামী পাশের ঘরে চলেও যান।

কিছুক্ষণ পরেই পাশের ঘরে গিয়ে শঙ্কর বিশ্বকর্মার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর স্ত্রী।

স্থানীয় সূত্রে খবর, মাঝেমধ্যেই সেই ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। স্ত্রীর সঙ্গেও বচসাতেও জড়াতেন। ছোটখাটো ব্যাপারে কথা হলেও সেই ব্যক্তি রেগে যেতেন বলে জানা গেছে।

মৃতের বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি পুলিশ। মৃতের স্ত্রীর বয়ান নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

Share this post

Join the conversation