11:42:09 pm
Thursday, August 20
৪ টাকায় ৬ কেজি মূলা !

৪ টাকায় ৬ কেজি মূলা !

ময়মনসিংহের গৌরীপুরে ৪ টাকায় মিলছে ৬ কেজি মূলা। উৎপাদন ও উত্তোলন খরচ মিলছে না কৃষকদের।

বাম্পার ফলন ও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদনের কারণেই মূল্যহ্রাস পেয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

 

শুক্রবার উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, এ উপজেলায় মূলা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪০ একর। উৎপাদন হয়েছে ৪৭.৫ একর জমিতে। এবার মূলা চাষ করেছেন ৩৭৮ জন কৃষক।

 

গৌরীপুর ইউনিয়নের সাতুতী গ্রামের কৃষক আবুল হাসিম জানান, উত্তোলন করে কি করব, একজন শ্রমিকের মজুরি ৫০০ টাকা, ভ্যানভাড়া ৩০০, মূলা বিক্রি করে পেয়েছি মাত্র ৬০০ টাকা।

বিক্রি করে উত্তোলন খরচই মিলছে না।

অবসরপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা আবুল মুনসুর জানান, ৪টি মূলা ৬-৭ কেজি ওজন, বিক্রি করতে হচ্ছে ৫-৬ টাকায়।

পরিবহন খরচ মিলে না তাই ক্ষেতের মূলা ক্ষেতেই নষ্ট হচ্ছে।

Share this post

Join the conversation