বিশ্বে করোনায় একদিনে ৯ শতাধিক মৃত্যু
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৯০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৭ লাখ ১২ হাজার ৮০৬ জনে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৯০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৭ লাখ ১২ হাজার ৮০৬ জনে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ১৬৬ জনে । রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৬৫৪ জন এবং মারা গেছেন ৪৬৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২ লাখ ৮৩ হাজার ৩১ জন আক্রান্ত হয়েছেন এবং ৫৯ হাজার ৪১৫ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ৩০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৪০১ জন আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২১ হাজার ৮৯ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ৬০ জন।
আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৩২০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ৩৪১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৯০০ জনের।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন এবং মারা গেছেন ৪৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৮৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৩৫ জনের। একইসময়ে চিলিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪১৯ জন এবং মারা গেছেন ৩০ জন।
তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ৬১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৩১ হাজার ৭৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫০৬ জনের। একইসময়ে হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ৭২ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
