07:34:26 pm
Sunday, June 21

জিরো ডিগ্রি তাপমাত্রায় বরফে মাছ শিকার

দক্ষিণ কোরিয়ার হাওয়াচিওনে শুরু হয়েছে বরফে মাছ শিকার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় নদীর উপরিভাগের ১২০ কিলোমিটার এলাকায় জমে থাকা বরফে ছোট্ট গর্ত করে সেখানে বড়শি ফেলে মাছ ধরা হয়। প্রতিবছর এ প্রতিযোগিতায় প্রায় ১০ লাখ পর্যটক অংশগ্রহণ করে।

দক্ষিণ কোরিয়ার হাওয়াচিওনে শুরু হয়েছে বরফে মাছ শিকার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় নদীর উপরিভাগের ১২০ কিলোমিটার এলাকায় জমে থাকা বরফে ছোট্ট গর্ত করে সেখানে বড়শি ফেলে মাছ ধরা হয়। প্রতিবছর এ প্রতিযোগিতায় প্রায় ১০ লাখ পর্যটক অংশগ্রহণ করে। শনিবার শুরু হওয়া এ উৎসব চলবে ২৬ শে জানুয়ারি পর্যন্ত। 

ফ্রোজেনের জলাশয়ে বরফ ভেদ করে লাখো মানুষ ব্যস্ত মাছ শিকারে। কেউ মাছ ধরছেন বড়শি দিয়ে কেউবা ভিন্ন উপায়ে। মাছ শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বসিত পর্যটকরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজন বলেন, \'এই প্রথম আমি আইস ফিশিং ফেস্টিভ্যাল অংশ নিয়েছি। এটা খুবই আনন্দের। বন্ধুদের নিয়ে অনেক মজা করছি। এখানে মাছ ধরতে পারা সত্যিই অনেক সৌভাগ্যের। আগামী বছর আরো অনেক বন্ধুদের নিয়ে এই উৎসবে আসবো।\'

আরো এক পর্যটক বলেন, \'আমি গত ৫ বছর ধরে এই উৎসবে অংশ নিচ্ছি। এটা অনেক বড় অভিজ্ঞতা। এখানে এসে শিশুরা সবচেয়ে বেশি মজা পায়। আমার পরিবারের সদস্যদের নিয়ে ভবিষ্যতেও এখানে আসতে চাই।\'

জমাটবাধা হ্রদের প্রায় ১২ মাইল এলাকাজুড়ে ২৩ বছর ধরে চলা এই উৎসবে প্রতিবছর দেশি-বিদেশি ১৫ লাখেরও বেশি পর্যটক অংশ নিয়ে থাকেন।

হাওয়াচিওন গভর্নর চৌই মুন সুন বলেন, \'এটি দক্ষিণ কোরীয়দের সবেয়ে বড় শীতকালীন উৎসব। প্রতিদিন দেশি-বিদেশি লক্ষাধিক পর্যটক এই উৎসবে অংশ নিয়ে থাকেস। এখানে যারা আসেন। তারা অনেক মজা করেন।\'