02:51:29 pm
Sunday, June 21
জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার এক নারী!

জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার এক নারী!

আগের দিন রাতে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল এলাকা। তাই দ্রুত দোকান বন্ধ করে বাড়ির ফিরছিলেন এক নারী। কিন্তু মাঝ পথেই তিনি বুঝতে পারেন কেউ তার পিছু নিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই সেই দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে তার ওপরে। কিন্তু এই ‘দুষ্কৃতী’ আর যে সে দুষ্কৃতী নয়, এক জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার হলেন সেই নারী। খবর অনুযায়ী, ফ্রান্সের প্যারিসে জিওলজিক্যাল পার্কে...

আগের দিন রাতে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল এলাকা। তাই দ্রুত দোকান বন্ধ করে বাড়ির ফিরছিলেন এক নারী। কিন্তু মাঝ পথেই তিনি বুঝতে পারেন কেউ তার পিছু নিয়েছে।

কিছু বুঝে ওঠার আগেই সেই দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে তার ওপরে। কিন্তু এই ‘দুষ্কৃতী’ আর যে সে দুষ্কৃতী নয়, এক জলহস্তীর কাছে শারীরিক নির্যাতনের শিকার হলেন সেই নারী।

খবর অনুযায়ী, ফ্রান্সের প্যারিসে জিওলজিক্যাল পার্কে খুব বৃষ্টির জেরে এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময়ে একটি গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় পার্কের প্রবেশ দ্বার। সেই ফাঁকে একটি জলহস্তী পালিয়ে যায়।

জানা গেছে, সেই পার্কেই একটি বেকারির দোকান রয়েছে গেরালডিন বাউডিন নামে এক নারীর। তার অভিযোগ, জলহস্তী পালানোর পরের দিন আক্রান্ত হন তিনি। রাতে বাড়ি ফেরার সময়ে একটি জলহস্তী আচমকা তার উপরে ঝাপিয়ে পড়ে।

সেই নারীর আরও অভিযোগ, জলহস্তীটি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। পরে কোনও ক্রমে সেই জলহস্তীর হাত থেকে রক্ষা পান তিনি।

শেষ পাওয়া খবর অনুয়ায়ী পরে জলহস্তীটিকে খুঁজে পেয়ে ফের পার্কে নিয়ে আসা হয়েছে। আক্রান্ত ওই নারীর ওজন প্রায় ৪০০ পাউন্ড।

রাতের অন্ধকারে বাউডিনকে নারী জলহস্তী ভেবেই তার উপরে নির্যাতন চালিয়েছে বলে মনে করছেন অনেকে।