03:23:20 pm
Friday, August 21
দেশ পরিচিতিঃ শ্রীলঙ্কা

দেশ পরিচিতিঃ শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। ভারতের দক্ষিণ উপকূল থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। চা, কফি, নারিকেল, রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত দেশটি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যময় সমুদ্রসৈকত, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।

প্রাচীন গ্রিক ভূগোলবিদরা শ্রীলঙ্কাকে ‘তপোবন’ ও আরবরা ‘সেরেনদ্বীপ’ নামে ডাকত। ১৫০৫ খ্রিস্টাব্দে পর্তুগিজরা এই দ্বীপে পৌঁছে এর নাম দেয় ‘শেইলাও’।

১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে থাকা অবস্থায় তারা এই নামেই পরিচিত ছিল। ১৯৪৮ সালে এই নামেই স্বাধীনতা পায় এবং পরে ১৯৭২ সালে দাপ্তরিক নাম পরিবর্তন করে রাখা হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নামটি এসেছে সংস্কৃত শব্দ ‘শ্রী’ ও ‘লংকা’ থেকে। শ্রী শব্দের অর্থ পবিত্র আর লংকা অর্থ দ্বীপ।

দারচিনি, রাবার, চা রপ্তানির জন্য শ্রীলঙ্কা বিখ্যাত। ইংরেজ শাসনের সময় স্থাপিত আধুনিক সমুদ্রবন্দর এই দ্বীপ-দেশটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। ১৯৭৭ সালের পর থেকে শ্রীলঙ্কার সরকার বেসরকারীকরণকে উৎসাহিত করেছে।

একনজরে

পুরো নাম : গণতান্ত্রিক সমাজতন্ত্রী শ্রীলঙ্কা প্রজাতন্ত্র।

রাজধানী : শ্রী জয়াবর্ধনপুর কোট (প্রশাসনিক), কলম্বো (বাণিজ্যিক)।

সবচেয়ে বড় শহর : কলম্বো।

দাপ্তরিক ভাষা : সিংহলি, তামিল।

জাতিগোষ্ঠী : ১১.২ শতাংশ শ্রীলঙ্কান তামিল, ৯.২ শতাংশ শ্রীলঙ্কান মুর, ৪.২ শতাংশ ভারতীয় তামিল।

সরকার পদ্ধতি : ইউনিটারি সেমি প্রেসিডেনশিয়াল কনস্টিটিউশনাল রিপাবলিক।

প্রেসিডেন্ট : মাইথ্রিপালা সিরিসেনা।

প্রধানমন্ত্রী : রনিল বিক্রমাসিংহে।

আইনসভা : পার্লামেন্ট।

আয়তন : ৬৫ হাজার ৬১০ বর্গ কিমি।

জনসংখ্যা : দুই কোটি ১৪ লাখ ৪৪ হাজার।

ঘনত্ব : প্রতি বর্গ কিলোমিটারে ৩২৭ জন।

জিডিপি মোট : ২৯৮.৩১০ বিলিয়ন ডলার।

মাথা পিছু : ১৩ হাজার ৮৪৭ ডলার।

মুদ্রা : শ্রীলঙ্কান রুপি।

জাতিসংঘে যোগ : ১৪ ডিসেম্বর, ১৯৫৫।

Share this post

Join the conversation