06:41:37 am
Friday, August 21

জিরো-কোভিড নীতিকে বিদায় জানিয়ে সীমান্ত খুলল চীন

কোভিড মহামারির শুরু থেকে তিন বছর পর জিরো-কোভিড নীতির সর্বশেষ বিধি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইনের নিয়ম তুলে দিয়ে সীমান্ত খুলে দিয়েছে চীন। জিরো-কোভিড নীতির কঠোর বিধি-নিষেধের বেড়াজালে চীনের মানুষ ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকলেও তারা বাদবাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে ছিল।


রোববার হংকংয়ের সঙ্গে চীনের সীমান্ত খুলে যাওয়ায় স্থল ও সাগরপথে ভ্রমণকারীদের ঢল শুরু হয়েছে। হংকং থেকে অনেকেই চীনে যাচ্ছেন। দীর্ঘদিন পর পরিবার-স্বজনদের সঙ্গে দেখা করতে উৎসুক হয়ে আছেন তারা। 


হংকংয়ের এমনই এক অধিবাসী তেরেসা চো বলেন, ‘আমি খুব, খুবই খুশি, খুবই অধীর। বহু বছর বাবা-মাকে দেখিনি। তাদের কোলন ক্যানসার হওয়ার খবর শোনার পরও দেখতে যেতে পারিনি। এখন তাদেরকে দেখতে যেতে পেরে আমি সত্যিই খুশি।’


হংকংয়ের বাসিন্দাদের মতো অনেক চীনাও বিদেশে ভ্রমণে যাওয়ার পথে আছে। যদিও চীনে আবার নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে থাকার কারণে বিশ্বের অনেক দেশই উদ্বিগ্ন হয়ে চীন থেকে আগতদের জন্য নতুন সব বিধি-নিষেধ আরোপ করছে।

Share this post

Join the conversation