03:32:39 pm
Friday, August 21
ফাইল ছবি

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

শরীতপুরে সড়ক দুর্ঘটনায় নাসিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা আক্তার শরীয়তপুর সদর উপজেলার চরপাতান গ্রামের সিরাজ খানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালের সামনে রাস্তা পার হতে গেলে চার চাকার ইঞ্জিন চালিত একটি গাড়ি নাসিমাকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গাড়িসহ চালক রবিন বেপারীকে (১৮) আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

Join the conversation