05:25:06 am
Saturday, August 22
প্রতিকি ছবি

রমজানে ত্বকের যত্ন

ডা. সঞ্চিতা বর্মন

রমজান মাসে আমাদের দৈনন্দিন রুটিনে অনেক পরিবর্তন আসে। খাবার, ঘুম ও কাজের সময়ে এই পরিবর্তন বেশি হয়। যার কারণে অনেক সময় ত্বকেও এই প্রভাব পড়তে দেখা যায়। তাই সচেতন থাকলে এই পরিবর্তন কিছুটা এড়ানো সম্ভব।


রোজায় সারাদিন না খেয়ে থাকার কারণে ত্বকে পর্যাপ্ত পরিমাণ পানির অভাব দেখা দেয়। তাই সেহেরি ও ইফতারের সময় প্রচুর পানি পান করতে হবে।

তাছাড়া ইফতারে পর্যাপ্ত দেশি ফল ও সরবত থাকলে এই ঘাটতি পূরণ হয়। রমজানে ডায়েট অনেক গুরুত্বপূর্ণ। এ সময় ভাজা পোড়া খাবার যতটা সম্ভব না খাওয়া ভাল।


এতে ত্বক সুস্থ থাকে। তাই খাবারের তালিকা হতে হবে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার সমৃদ্ধ। বাইরে বের হলে আরাম দায়ক হালকা কাপড় পড়তে হবে।

ইফতার থেকে সেহেরি পর্যন্ত একটু পর পর অল্প অল্প পানি পান করতে হবে। যারা নিয়মিত ব্যায়াম করেন রোজার সময় ব্যায়াম বন্ধ করা যাবে না।

তাছাড়া সব সময় পরিষ্কার পরিছন্ন থাকতে হবে। তবেই রমজানে ত্বক সুস্থ ও সতেজ থাকবে।


লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

Share this post

Join the conversation