03:28:32 am
Friday, August 21
ফাইল ছবি

৭ কলেজের ২২৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২২৯ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি (ডিবি)।

গতকাল সোমবার শৃঙ্খলা কমিটির এক মিটিং এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, শৃঙ্খলা কমিটিতে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। সিন্ডিকেটে বিষয়টি চুড়ান্ত হবে।

সাত কলেজের ২২৯ জনকে নকলের দায়ে বহিষ্কারের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করা হয়েছে।

তবে তাদের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থী বলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, অধিভুক্ত বলে আলাদা করবে না। তারাও আমাদেরই শিক্ষার্থী।

এদিকে শৃঙ্খলা কমিটি লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মনোবিজ্ঞান বিভাগসহ কয়েকটি বিভাগের বেশ কয়েকজন ছাত্রকেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে।

তবে ঠিক কত জনের বিরুদ্ধে এ ধরণের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে তা ঠিক বলতে পারেননি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

Share this post

Join the conversation