10:52:53 pm
Friday, August 21

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে আঘাত হেনেছে ৭.৬ মাত্রার ভূমিকম্প। কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে অবশ্য সেটি তুলে নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার (৬০.২৭ মাইল) গভীরে এই ভূমিকম্প হয়।

সংবাদ সম্মেলনে বিএমকেজি প্রধান দ্বিকোরিতা কর্নাবতী বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলের চারপাশে আমাদের চারটি জোয়ারের পরিমাপক পর্যবেক্ষণে কোনো অসঙ্গতি ধরা পড়েনি বা সমুদ্রপৃষ্ঠের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। উপকূলের কাছাকাছি বসবাসকারী মানুষকে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

নিউজ ওয়েবসাইট লিপুটানসিক্স.কম জানায়, ইয়ামদেনা দ্বীপের সাওমলাকি শহরের বাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share this post

Join the conversation