03:22:52 am
Friday, August 21
রোনালদোর ভক্ত এরদোগান

রোনালদোর ভক্ত এরদোগান

বিশ্বকাপের জোয়ারে ভাসছে পুরো পৃথিবী। চর্চা হচ্ছে বিশ্বের তারকা ফুটবলার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমারকে নিয়ে।

কেউ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পক্ষে, আবার কেউ এগিয়ে রাখছেন পর্তুগিজ তারকা রোনালদোকে।

এই বিতর্কে নিজের মতামত জানিয়েছেন তুরেস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গত সোমবার আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোগান বলেন, আমি সত্যিই রোনালদোর একজন ভক্ত।

যদি জিজ্ঞেস করেন, রোনালদো না মেসি? তাহলে আমার কাছে রোনালদোকে অনেক বেশি আলাদা মনে হয়। বিশেষ করে বিশ্বকাপের ম্যাচে (স্পেনের বিরুদ্ধে) হ্যাটট্রিক করা খুবই বড় বিষয়।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, বিশেষ করে তার পারফরমেন্স, আত্মবিশ্বাস এবং সব কিছুর ওপরে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থানের জন্য আমি তার প্রশংসা করি।

চলতি বিশ্বকাপে তার ফেভারিট দলেরও নাম জানান এক সময়ের পেশাদার ফুটবল খেলোয়াড় এরদোগান। তিনি বলেন, প্রথমে বলেছিলাম জার্মানিই চ্যাম্পিয়ন হবে।

কিন্তু এটা ভুল বলে মনে হচ্ছে। ওরা প্রথম ম্যাচেই হেরে গেল। এখন ওদের কাজটা বেশ কঠিন হয়ে পড়েছে। অবশ্য এবার সব বড় বড় দলই হারছে। জার্মানি হারলো।

ব্রাজিলও আশানুরূপ খেলতে পারেনি। মেক্সিকো বেশ ভালো করছে। জানি তারা শেষ পর্যন্ত এভাবে চালিয়ে যেতে পারবে কিনা।’

Share this post

Join the conversation