08:45:08 am
Friday, August 21

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৮

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন।অন্ধকার নেমে আসায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
নেপালের পুলিশ কর্মকর্তা এ কে ছেত্রি জানান, ৩১ জনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানটি  যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখানে আরও ৩৬ জনের মরদেহ পাওয়া গেছে। 
রোববার সকালে ইয়েতি এয়ারলাইনসের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল। উড্ডয়নের পর বিমানটি  মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অবতরণের সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা বিমানবন্দরের মাঝে সেতি গন্দকি নদীর তীরের বনভূমিতে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানের ৭২ যাত্রীদের মধ্যে ৬৮ যাত্রী ও ৪ ক্রু ছিলেন। তাদের মধ্যে ৫৩ জন নেপালি নাগরিক ছিলেন। যাত্রীদের মধ্যে ১৫ জন ছিলেন বিদশি নাগরিক। তবে বিমানটিতে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না বলে জানিয়েছেন পোখারা আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বিক্রম গৌতম।
এই দুর্ঘটনার পর ইয়েতি এয়ারলাইন্স আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের সব নিয়মিত ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি।  

Share this post

Join the conversation