04:05:42 am
Sunday, June 21

রিয়ালকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলনা

২১ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে পেল শিরোপার স্বাদ পেলো বার্সেলনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে ১৪ বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল কাতালানরা। 

২১ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে পেল শিরোপার স্বাদ পেলো বার্সেলনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে ১৪ বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল কাতালানরা। 
রোববার রাতে সৌদি আরবের বাদশাহ ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কার্লো আনচেলত্তির দলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। জয়ের নায়ক ছিলেন গাভি। গোল করার পাশাপাশি রবার্ত লেভানডভস্কি ও পেদ্রির গোলে এসিস্টও করেন তিনি। রিয়ালের পক্ষে একমাত্র গোলটি করেন করিম বেনজেমা।   
ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগ ও মাঝমাঠে ছন্নছাড়া ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১ মিনিটে সুযোগ আসে বার্সার সামনে। গাভির ক্রসে ডি-বক্সের ভেতর থেকে পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কির হেড চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। 
ম্যাচের ৩৩ মিনিটে গোল করেন গাভি। ডি-বক্সে লেভানডভস্কির পাসে বাঁ পায়ের শটে কর্তোয়াকে ফাঁকি দেন তিনি। প্রথমার্ধের শেষ মিনিটে দারুণ আক্রমণে ব্যবধান বাড়ান লেভানদভস্কি। ডি-বক্সে গাভির পাসে ফাঁকায় থেকে নিশানা ভেদ করে গোল তিনি।  
বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাভির দল। ৫১ মিনিটে আরও একটি গোল হজম করতে পারতো রিয়াল। ডানপ্রান্তে আক্রমণে উঠে দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকে গোলের উদ্দেশে শট নেন উসমান  ডেম্বেলে। পায়ের সাহায্যে সে শট কোনোরকম ফিরিয়ে দেন কর্তোয়া।  ম্যাচের ৬৯তম মিনিটে বার্সেলনার হয়ে গোল করে ব্যবধান ৩-০ করেন পেদ্রি গঞ্জালেস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল করে পরাজয়ের ব্যবধান কমান রিয়ালন তারকা করিম বেনজিমা।