12:45:05 pm
Tuesday, August 25

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ই জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌর শহরের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন। প্রত্যকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাদের নাম জানা যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীনবাসটির সঙ্গে বিপরীত মুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত মোটরসাইকেলের তিন তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘেষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

Share this post

Join the conversation