ঢাকা ত্যাগ করলেন ডোনাল্ড লু
দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এর আগে গুলশানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন ডোনাল্ড লু।
প্রসঙ্গত, গত শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসেন লু। দু’দিনের সফরে তিনি আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।
তার সফরকালীন জ্বালানী, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং র্যাবের ওপর নিষেধাক্কাসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পায়।

Join the conversation