12:47:42 pm
Tuesday, August 25

প্রেমিককে ভিডিও কলে রেখে ছাত্রাবা‌সে ছাত্রীর আত্মহত্যা

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারী রত্না বরিশাল বাবুগঞ্জের রহমতপুর কৃষি কলেজের ছাত্রী।

রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন।

তিনি জানান, রত্নার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল অন্তর নামের এক যুবকের। তারা দুজনই বরিশাল বাবুগঞ্জের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী। গত কয়েক দিন ধরে দুজনের মধ্যে মনমালিন্য চলছিল। পরে রত্না তার প্রেমিক অন্তরের ফোনে ভিডিও কল করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিটের ছাত্রাবাসের নিজ কক্ষে বসে। ভোররাতে রত্নার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি আত্মহত্যার প্ররোচনা মামলা হয়েছে। এতে প্রেমিক অন্তরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বরিশাল রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, গত রাতের কোনো এক সময় ওই ছাত্রী আত্মহত্যা করেছে। আমরা রাত ৩টার দিকে খবর পেয়েছি। পরে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে।

Share this post

Join the conversation