01:22:45 pm
Tuesday, August 25

রাজশাহীতে একদিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি

রাজশাহীতে ডিসেম্বরের শেষ সময়ে এসে জেঁকে বসেছে শীত। দিনভর সূর্যের দেখা না মেলায় দিনভর তীব্র শীত অনুভূত হচ্ছে। রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। 

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দুদিনও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ওপরে ছিল। 

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গত তিনদিন আকাশে মেঘ ছিল। তাই তাপমাত্রা বেশি ছিল। মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা হঠাৎ কমে গেছে। আগামী দুই-তিন দিন তাপমাত্রা আরও কমতে পারে। 

এদিকে, মঙ্গলবার সকালে সূর্যের দেখা মিললেও তেজ কম। উত্তরের কনকনে হিমেল হাওয়া ঘণ্টায় ৬-৭ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। এতে শীতের তীব্রতা আরও বেড়ে যায়। তবে রোদ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কিছুটা কমে আসবে।

Share this post

Join the conversation