মন্ত্রীদের অনিয়ম: পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট
মন্ত্রী ও কর্মকর্তাদের অনিয়মের জেরে ভিয়েতনামে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও সরকারের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন গুয়েন জুয়ান ফুক।
মন্ত্রী ও কর্মকর্তাদের অনিয়মের জেরে ভিয়েতনামে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও সরকারের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন গুয়েন জুয়ান ফুক।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়, মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ম লঙ্ঘনের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দায়ী করে প্রেসিডেন্ট ফুককে। এরপরই মঙ্গলবার (১৭ জানুয়ারি) ৬৮ বছর বয়সী এই প্রেসিডেন্ট পদত্যাগ করেন। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো পরিষ্কার নয়।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, দল এবং জনগণের সামনে সম্পূর্ণ সচেতন থাকার কারণে, তিনি তার ওপর অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং অবসর নেওয়ার জন্য একটি আবেদনপত্র জমা দিয়েছেন।
এদিকে বিশ্লেষকরা দেশটির সরকারে এ ধরনের রদবদলকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করছেন। বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ভিয়েতনাম মূলত একক দল শাসনের দেশ, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক পরিবর্তন বেশ সতর্কতার সঙ্গে পরিচালিত।
