02:57:16 pm
Tuesday, August 25

অবসরের পরই সরকারি চাকরিজীবীদের সংসদ নির্বাচনের সুযোগ কেন নয়

অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়ার বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসনসচিব, স্থানীয় সরকার সচিব ও লালমনিরহাট জেলা প্রশাসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সামরিক কর্মকর্তা (সদ্য অবসরে যাওয়া) ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামালের দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয়। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেয় আদালত।

এর আগে অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট।

Share this post

Join the conversation