ইজতেমার দ্বিতীয় পর্বে সা’দ না এলেও বয়ান করবেন তার তিন ছেলে
প্রাথমিক আমবয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হওয়া এ পর্বের ইজতেমায় যোগ দিতে বুধবার বিকাল থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে আসা শুরু করেছে। বাস, ট্রাক, পিকআপে মুসল্লিরা আসছেন। ধীরে ধীরে বাড়ছে মুসল্লিদের সংখ্যা। বৃহস্পতিবার বাদ ফজর ভারতের মাওলানা চেরাব উদ্দিন বিশ্ব ইজতেমা
প্রাথমিক আমবয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে শুরু হওয়া এ পর্বের ইজতেমায় যোগ দিতে বুধবার বিকাল থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে আসা শুরু করেছে। বাস, ট্রাক, পিকআপে মুসল্লিরা আসছেন। ধীরে ধীরে বাড়ছে মুসল্লিদের সংখ্যা। বৃহস্পতিবার বাদ ফজর ভারতের মাওলানা চেরাব উদ্দিন বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের জন্য প্রাথমিক আমবয়ান করেছেন। তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করেন মাওলানা আজিম উদ্দিন।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির শূরা সদস্য মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম জানান, বিশৃঙ্খলার কারণে এবং অনুমতি না থাকায় ২০১৯ সাল থেকে ভারতের মাওলানা সা’দ কান্ধলভী বিশ্ব ইজতেমায় যোগ না দিলেও তার ছেলে মাওলানা ইউসুফ, মাওলানা সাঈদ, মাওলানা ইলিয়াস এবং মেয়ের জামাতা মাওলানা হাসান বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর ইজতেমা মাঠে এসে পৌঁছেন। সা’দের তিন ছেলে বয়ান করবেন বলে তিনি জানান।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য ওয়াসিফুল ইসলাম গতকাল জানান, প্রথম পর্বে ইজতেমা শেষ হওয়ার পর চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের মূল কার্যক্রম শুরু হবে শুক্রবার (আজ) বাদ ফজর মূল বয়ানের মধ্য দিয়ে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত চলবে তাবলিগের ৬ উসুলের এ বয়ান। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিশিষ্ট আলেমগণ মূল বয়ান করবেন। এসব বয়ান বাংলাসহ বিভিন্ন ভাষা-ভাষীদের জন্য তাৎক্ষণিক তরজমা করা হবে।
ইজতেমার আয়োজক কমিটির সহযোগী মিজান জানান, বিশ্ব ইজতেমার মূল পর্ব শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও বুধবার থেকেই দলে দলে তাবলিগ মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন। মুসল্লির দল মাঠের ভেতরে ঢুকে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিতে শুরু করেছেন। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান প্রায় পূর্ণ হয়ে গেছে।
ইজতেমার বয়ান: দ্বিতীয় পর্বের জিম্মাদার মাওলানা আবদুস সাত্তার (নিজামুদ্দিন) জানান, ফজরের পর বয়ানের মিম্বারে বয়ান করেন ভারতের মাওলানা চেরাব উদ্দিন, তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা আজিমুদ্দিন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বয়ান করেন আরব দেশ থেকে আসা মাওলানা ওসমান। ইংলিশ মেহমানদের সামনে বয়ান করেন মাওলানা এনাম ও খসরু মিয়া। মালয়েশিয়া থেকে আসা মেহমানদের সামনে কথা বলেন মাওলানা ফারুক ও মাওলানা ওমর মেওয়াতি। ফারসি ওলামাদের সামনে বয়ান করেন মুফতি গোলাম নবী ও মুফতি জহির নিজামুদ্দিন। থাই মেহমানদের সামনে কথা বলেন মাস্টার হারুন ও সাঈদী নিজামুদ্দিন। চায়না থেকে আসা মেহমানদের সামনে কথা বলেন মাওলানা জামশেদ ও বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ এবং পশ্চিমবঙ্গের মেহমানদের সঙ্গে কথা বলেন কাকরাইলের মাওলানা মোশারফ। দুপুর ১২টা ১৫ মিনিটের ইজতেমার মূল মাশোহারা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান (ডিসি) জানান, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম থাকবে টঙ্গীজুড়ে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় বিশুদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করতে এবং ছিনতাই-পকেটমারসহ নানা অপরাধ কার্যকলাপ রুখতে টহল টিম ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট কাজ করবেন। ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ইজতেমা ময়দান ও আশপাশের অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
- Tags:
- ইজতেমার দ্বিতীয় পর্ব
