03:50:05 pm
Sunday, June 21

ইন্দো-প্যাসিফিক ইস্যুতে ঢাকার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে চায় প্যারিস

ইন্দো-প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে চায় ফ্রান্স। ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে প্রতিরক্ষা, নিরাপত্তা, সমুদ্রখাতের যোগাযোগ ও অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে ইউরোপের এই দেশটি ঢাকার সঙ্গে সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে।

ইন্দো-প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে চায় ফ্রান্স। ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে প্রতিরক্ষা, নিরাপত্তা, সমুদ্রখাতের যোগাযোগ ও অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে ইউরোপের এই দেশটি ঢাকার সঙ্গে সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে। দুইদেশের মধ্যে প্রথমবারের মত অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপে এই আগ্রহ জানিয়েছে ফ্রান্স।
রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে বৃহস্পতিবার এই সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মত অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপে ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়া সম্পর্ক বিভাগের সাধারণ রাজনৈতিক পরিচালক বারট্রান্ড লথোলারি। এই সময়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম‍্যারি মাস দুপুই উপস্থিত ছিলেন। ঢাকার পক্ষে এই সংলাপে নেতৃত্ব দেন ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক রাসেল কাউসার।
প্রথমবারের মত অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপ শেষে ফ্রান্সের এশিয়া সম্পর্ক বিভাগের সাধারণ রাজনৈতিক পরিচালক বারট্রান্ড লথোলারি সাংবাদিকদের বলেন, ইন্দো-প্যাসিফিক কৌশলে এই অঞ্চলের সঙ্গে কাজ করতে চায় ফ্রান্স। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ কৌশলগত অবস্থানে খুবই গুরুত্বপূর্ণ। ফ্রান্স এই ইস্যুতে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে চায়। বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে এবং সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্রে মুক্তভাবে সামুদ্রিক জাহাজ বা যান চলাচল, অবৈধভাবে মাছ আরোহণ প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে ফ্রান্স কাজ করতে চায়।