আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
বিশ্ব খ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন হলিউড নির্মাতা এন্টোইন ফুকা। যার নাম ‘মাইকেল’। এই কিংবদন্তি শিল্পী মারা গেছেন ২০০৯ সালের ২৫ জুন। মৃত্যুর এত বছর পরও ভক্তদের কাছে তিনি জনপ্রিয়।
ভ্যারাইটির সূত্রে জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফরমেন্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা এন্টোইন ফুকা বলেন, আমার প্রথম দিকের সিনেমাগুলো ছিল মিউজিক ভিডিওর মতো। আমি মনে করি, মাইকেল জ্যাকসনের মতো শক্তিশালী, বিস্ময়কর এবং মেধাবী মিউজিশিয়ান আর নেই।
তিনি আরও যোগ করেন, আমি তার কাজ দেখে মিউজিক ভিডিও তৈরির অনুপ্রেরণা পেয়েছি। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ শিল্পী যার গান এমটিভিতে এতবার দেখানো হতো। তার গান ও সিনেমাগুলো আমার পৃথিবীর অংশ। তার গল্প পর্দায় বলতে পারার এই সুযোগ পেয়ে লোভ সামলাতে পারিনি।
- Tags:
- মাইকেল জ্যাকসনের বায়োপিক

Join the conversation