03:49:54 pm
Sunday, June 21

তালেবানের সঙ্গে জাতিসংঘের শীর্ষ নারী কর্মকর্তাদের সাক্ষাৎ

জাতিসংঘের একটি প্রতিনিধি দল বুধবার কাবুল সফর করেছে। বিবিসি জানিয়েছে, ২০২১ সালে তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান সফর করা জাতিসংঘের সবচেয়ে জ্যেষ্ঠ প্রতিনিধি দল এটি। দলটিকে নেতৃত্ব দিয়েছেন এমন এক নারী, যিনি অনেক অভিজ্ঞতাসম্পন্ন।

নারী ত্রাণকর্মীদের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা প্রত্যাহার করা নিয়ে জ্যেষ্ঠ তালেবান নেতাদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় এই প্রতিনিধি দলকে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার উপ-মহাসচিব আমিনা মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে আফগানিস্তানে পাঠান। ওই প্রতিনিধি দলে জাতিসংঘের আরও এক নারী কর্মকর্তাও আছেন। তিনি হলেন জাতিসংঘের নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’এর প্রধান সীমা বাহাউস। তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাউয়ি আমির খান মুত্তাকি আফগানিস্তানের কাবুলে জাতিসংঘের ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুখপাত্র বলেছেন, তালেবান শাসনের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি না থাকা এবং নিষেধাজ্ঞার কারণে তারা কার্যকরভাবে কাজ করতে পারছে না। আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক রমিজ আলাকবারভ এক বিবৃতিতে বলেন, ‘লোকজন ঠান্ডায় জমে যাচ্ছে। সময় ফুরিয়ে আসছে। তবে এ রক্ষণশীল সমাজে নারীদের সঙ্গে কথা বলার জন্য যদি আমাদের সঙ্গে নারী ত্রাণকর্মী না থাকেন, তাহলে আমরা কাজ করতে পারব না।’