02:57:16 pm
Tuesday, August 25

আপাতত জ্যেষ্ঠ মেয়ে মায়ের সঙ্গে ও মেজ মেয়ে বাবার সঙ্গে থাকবে

জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ দম্পতির বড় মেয়ে জেসমিন মালিকা জাপান ফিরে যেতে চার মায়ের সঙ্গে। আর মেজ মেয়ে লাইলা বাবার সঙ্গে থাকতে চান। আদালত তাদের চাওয়াকে গুরুত্ব দিয়ে নির্দেশনা জারি করেছেন।

গত ১৫ জানুয়ারি ২য় অতিরিক্ত পারিবারিক আদালত জেসমনিকে মায়ের সঙ্গে ও লাইলাকে বাবার সঙ্গে অবস্থানের নির্দেশ দিয়েছেন।


এদিন আদালতে বিচারকের সাথে এরিকো-ইমরান দম্পতির দুই কন্যা সন্তানের সাক্ষাৎ হয়। সাক্ষাতের পরে যে কন্যা যে অভিভাবকের সাথে এসেছে, আদালতের নির্দেশনায় সেভাবেই কন্যাদেরকে ফিরে যেতে নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর তারিখে জাপানি মহিলা এরিকো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অমান্য করে দুই কন্যাকে নিয়ে শাহজালাল এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়ায় ব্যর্থ হলে মেজ কন্যা বাবার আশ্রয়ে চলে যায়। পরে গত ২৯ ডিসেম্বর এরিকো এবং তাঁর সহযোগিতাকারী নাসরিন নাহারের বিরুদ্ধে সি.এম.এম. কোর্টে ফৌজদারি মামলা দায়ের করেন ইমরান।

এর আগে, গত বছরের ১৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ২য় অতিরিক্ত পারিবারিক আদালতে গড়ায় এরিকো-দম্পতির মামলা।

Share this post

Join the conversation